বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
তুমি কোন্‌ ভাঙনের পথে এলে সুপ্তরাতে

পাঠ ও পাঠভেদ:

তুমি    কোন্‌ ভাঙনের পথে এলে সুপ্তরাতে।

আমার ভাঙল যা তা ধন্য হল চরণপাতে॥

     আমি    রাখব গেঁথে তারে    রক্তমণির হারে,

        বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে॥

তুমি    কোলে নিয়েছিলে সেতার, মীড় দিলে নিষ্ঠুর করে―

    ছিন্ন যবে হল তার ফেলে গেলে ভূমি-'পরে।

        নীরবে তাহারি গান আমি তাই জানি তোমারি দান―

            ফেরে সে ফাল্গুন-হাওয়ায়-হাওয়ায় সুরহারা মূর্ছনাতে॥