বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
বসন্ত সে যায় তো হেসে, যাবার কালে
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (
বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:

বসন্ত সে যায় তো হেসে, যাবার কালে

শেষ কুসুমের পরশ রাখে বনের ভালে॥

    তেমনি তুমি যাবে জানি,  সঙ্গে যাবে হাসিখানি-

        অলক হতে পড়বে অশোক বিদায়-থালে॥

রইব একা ভাসান-খেলার নদীর তটে,

    বেদনাহীন মুখের ছবি স্মৃতির পটে-

        অবসানের অস্ত-আলো তোমার সাথি, সেই তো ভালো-

            ছায়া সে থাক্ মিলনশেষের অন্তরালে॥