বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
মম দুঃখের সাধন যবে করিনু নিবেদন
পাঠ ও পাঠভেদ:

মম     দুঃখের সাধন যবে করিনু নিবেদন  তব চরণতলে

        শুভলগন গেল চলে,

            প্রেমের অভিষেক কেন হল না   তব নয়নজলে॥

রসের ধারা নামিল না,   বিরহে তাপের দিনে  ফুল গেল শুকায়ে-

            মালা পরানো হল না তব গলে॥

মনে হয়েছিল দেখেছিনু করুণা তব আঁখিনিমেষে,

                গেল সে ভেসে।

    যদি দিতে বেদনার দান, আপনি পেতে তারে ফিরে

                অমৃতফলে॥