বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
বাণী মোর নাহি

পাঠ ও পাঠভেদ:

বাণী মোর নাহি,

    স্তব্ধ হৃদয় বিছায়ে চাহিতে শুধু জানি॥

        আমি অমাবিভাবরী আলোহারা॥

            মেলিয়া অগণ্য তারা

                নিষ্ফল আশায় নিঃশেষ পথ চাহি॥

তুমি যবে বাজাও বাঁশি সুর আসে ভাসি

    নীরবতার গভীরে বিহ্বল বায়ে

        নিদ্রাসমুদ্র পরায়ে।

            তোমারি সুরের প্রতিধ্বনি তোমারে দিই ফিরায়ে,

                কে জানে সে কি পশে তব স্বপ্নের তীরে

                    বিপুল অন্ধকার বাহি॥

তথ্যানুসন্ধান