বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
বনে যদি ফুটল কুসুম

পাঠ ও পাঠভেদ:

বনে যদি ফুটল কুসুম নেই কেন সেই পাখি।

কোন্ সুদূরের আকাশ হতে  আনব তারে ডাকি॥

হাওয়ায় হাওয়ায় মাতন জাগে,  পাতায় পাতায় নাচন লাগে গো―

        এমন মধুর গানের বেলায় সেই শুধু রয় বাকি॥

উদাস-করা হৃদয়-হরা না জানি কোন্‌ ডাকে

সাগর-পারের বনের ধারে  কে ভুলালো তাকে।

আমার হেথায় ফাগুন বৃথায়  বারে বারে ডাকে যে তায় গো―

        এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন সে দেয় ফাঁকি॥