বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
প্রভাত-আলোরে মোর  কাঁদায়ে গেলে

পাঠ ও পাঠভেদ:

প্রভাত-আলোরে মোর  কাঁদায়ে গেলে

মিলনমালার ডোর  ছিঁড়িয়া ফেলে॥

        পড়ে যা রহিল পিছে সব হয়ে গেল মিছে,

            বসে আছি দূর-পানে নয়ন মেলে॥

একে একে ধূলি হতে কুড়ায়ে মরি

যে ফুল বিদায়পথে পড়িছে ঝরি

        ভাবি নি রবে না লেশ সে দিনের অবশেষ―

         কাটিল ফাগুনবেলা কী খেলা খেলে॥

তথ্যানুসন্ধান