বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
আমার মন চেয়ে রয়

পাঠ ও পাঠভেদ:

আমার    মন চেয়ে রয় মনে মনে    হেরে মাধুরী।

           নয়ন আমার কাঙাল হয়ে মরে না ঘুরি॥

           চেয়ে চেয়ে বুকের মাঝে  গুঞ্জরিল একতারা যে―

           মনোরথের পথে পথে বাজল বাঁশুরি।

           রূপের কোলে ওই-যে দোলে অরূপ মাধুরী॥

কূলহারা    কোন্ রসের সরোবরে    মূলহারা ফুল ভাসে জলের 'পরে।

             হতের ধরা ধরতে গেলে    ঢেউ দিয়ে তায় দিই যে ঠেলে―

             আপন-মনে স্থির হয়ে রই, করি নে চুরি।

             ধরা দেওয়ার ধন সে তো নয়, অরূপ মাধুরী॥