বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে

পাঠ ও পাঠভেদ:

প্রেমের জোয়ারে    ভাসাবে দোঁহারে― বাঁধন খুলে দাও, দাও দাও দাও॥ 

ভুলিব ভাবনা,   পিছনে চাব না― পাল তুলে দাও, দাও দাও দাও॥ 

    প্রবল পবনে তরঙ্গ তুলিল,    হৃদয় দুলিল, দুলিল দুলিল―

পাগল হে নাবিক,    ভুলাও দিগ্‌বিদিক― পাল তুলে, দাও দাও দাও॥

তথ্যানুসন্ধান