বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
 ও চাঁদ, তোমায় দোলা দেবে কে!
পাঠ ও পাঠভেদ:

ও চাঁদ, তোমায় দোলা দেবে কে!

    ও চাঁদ, তোমায় দোলা—

কে দেবে কে দেবে তোমায় দোলা—

আপন আলোর স্বপন-মাঝে বিভোল ভোলা॥

              কেবল তোমার চোখের চাওয়ায়   দোলা দিলে হাওয়ায় হাওয়ায়,

                  বনে বনে দোল জাগালো  ওই চাহনি তুফান-তোলা॥

আজ মানসের সরোবরে

কোন্ মাধুরীর কমলকানন দোলাও তুমি ঢেউয়ের ’পরে।

তোমার হাসির আভাস লেগে  বিশ্ব-দোলন দোলার বেগে

   উঠল জেগে আমার গানের কল্লোলিনী কলরোলা॥