বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
 
শিরোনাম:
তোমার বাস কোথা যে পথিক ওগো, দেশে কি বিদেশে।
পাঠ ও পাঠভেদ:

তোমার    বাস কোথা যে পথিক ওগো, দেশে কি বিদেশে।

      তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো, তুমিই সর্বনেশে॥

    ‘আমার    বাস কোথা যে জান না কি,

শুধাতে হয় সে কথা কি,

                                  ও মাধবী, ও মালতী!’

হয়তো জানি, হয়তো জানি, হয়তো জানি নে,

          মোদের    ব'লে দেবে কে সে ॥

মনে করি, আমার তুমি, বুঝি নও আমার।

বলো বলো, বলো পথিক, বলো তুমি কার।

‘আমি তারি যে আমারে     যেমনি দেখে চিনতে পারে,

          ও মাধবী, ও মালতী!’

হয়তো চিনি, হয়তো চিনি, হয়তো চিনি নে,

       মোদের ব'লে দেবে কে সে॥