বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
না, যেয়ো না, যেয়ো নাকো
পাঠ ও পাঠভেদ

না,       যেয়ো না, যেয়ো নাকো।

              মিলনপিয়াসী মোরা— কথা রাখো, কথা রাখো॥

            আজো বকুল আপনহারা,   হায় রে,  ফুল-ফোটানো হয় নি সারা,

          সাজি ভরে নি—

     পথিক ওগো, থাকো থাকো॥

                                 চাঁদের চোখে জাগে নেশা,
                         তার       আলো গানে গন্ধে মেশা
।

দেখো চেয়ে কোন্ বেদনায় হায় রে       মল্লিকা ওই যায় চলে যায়

                      অভিমানিনী—

পথিক, তারে ডাকো ডাকো॥