বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম: ওগো সুন্দর, একদা কী জানি কোন্ পুণ্যের ফলে

পাঠ ও পাঠভেদ:

ওগো সুন্দর, একদা কী জানি কোন্ পুণ্যের ফলে

আমি বনফুল তোমার মালায় ছিলাম তোমার গলে ॥

        তখন প্রভাতে প্রথম তরুণ আলো

        ঘুম-ভাঙা চোখে ধরার লেগেছে ভালো,

বিভাসে ললিতে নবীনের বীণা বেজেছে জলে স্থলে ॥

        আজি এ ক্লান্ত দিবসের অবসানে

        লুপ্ত আলোয়, পাখির সুপ্ত গানে,

শ্রান্তি-আবেশে যদি অবশেষে ঝরে ফুল ধরাতলে-

        সন্ধ্যাবাতাসে অন্ধকারের পারে

        পিছে পিছে তব উড়ায়ে চলুক তারে,

ধুলায় ধুলায় দীর্ণ জীর্ণ না হোক সে পলে পলে ॥

 

 

ক

 

ঘ. স্বরলিপিকার :

 

ঙ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :