বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
আমার যাবার বেলাতে

পাঠ ও পাঠভেদ:

      আমার যাবার বেলাতে

 সবাই   জয়ধ্বনি কর।

    ভোরের আকাশ রাঙা হল রে,

আমার পথ হল সুন্দর ॥

 

কী নিয়ে বা যাব সেথা  ওগো তোরা ভাবিস নে তা,

       শূন্য হাতেই চলব বহিয়ে

আমার ব্যাকুল অন্তর ॥

     মালা প'রে যাব মিলনবেশে,

আমার   পথিকসজ্জা নয়।

    বাধা বিপদ আছে মাঝের দেশে,

  মনে রাখি নে সেই ভয়।

যাত্রা যখন হবে সারা   উঠবে জ্বলে সন্ধ্যাতারা,

   পূরবীতে করুণ বাঁশরি

দ্বারে বাজবে মধুর স্বর ॥