বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: আঁধার এলে বলে

 আঁধার এলে বলে
     তাই তো ঘরে উঠল আলো জ্বলে ॥
   ভুলেছিলেম দিনে,  রাতে নিলেম চিনে-
জেনেছি কার লীলা আমার বক্ষোদোলার দোলে ॥
   ঘুমহারা মোর বনে
বিহঙ্গগান জাগল ক্ষণে ক্ষণে।
  
যখন সকল শব্দ হয়েছে নিস্তব্ধ
        বসন্তবায় মোরে জাগায় পল্লবকল্লোল
॥