বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম: তোমার হাতের অরুণলেখা পাবার লাগি রাতারাতি
পাঠ ও পাঠভেদ:

                     তোমার হাতের অরুণলেখা পাবার লাগি রাতারাতি

                     স্তব্ধ আকাশ জাগে একা পুবের পানে বক্ষ পাতি ॥

                         তোমার রঙিন তুলির পাকে  নামাবলীর আঁকন আঁকে,

                         তাই নিয়ে তো ফুলের বনে হাওয়ায় হাওয়ায় মাতামাতি ॥

                             এই কামনা রইল মনে- গোপনে আজ তোমায় কব

                            পড়বে আঁকা মোর জীবনে রেখায় রেখায় আখর তব।

                    দিনের শেষে আমায় যবে  বিদায় নিয়ে যেতেই হবে

                           তোমার হাতের লিখনমালা

                           সুরের সুতোয় যাব গাঁথি ॥