বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম: পথের শেষ কোথায়, শেষ কোথায়

পাঠ ও পাঠভেদ:

                      পথের শেষ কোথায়, শেষ কোথায়, কী আছে শেষে !

                           এত কামনা, এত সাধনা কোথায় মেশে ?।

                       ঢেউ ওঠে পড়ে কাঁদার,  সম্মুখে ঘন আঁধার,

                        পার আছে কোন্ দেশে ?।

                        আজ ভাবি মনে মনে  মরীচিকা-অন্বেষণে হায়

                           বুঝি তৃষ্ণার শেষ নেই।  মনে ভয় লাগে সেই-

                                 হাসি-ভাঙা পাল-ছেঁড়া ব্যথা চলেছে নিরুদ্দেশে ॥