বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম: আজকে মোরে বোলো না কাজ করতে

পাঠ ও পাঠভেদ:


আজকে মোরে বোলো না কাজ করতে,
যাব আমি দেখাশোনার নেপথ্যে আজ সরতে
              ক্ষণিক মরণ মরতে
॥
অচিন কূলে পাড়ি দেব,       আলোকলোকে জন্ম নেব,
মরণরসে অলখঝোরায় প্রাণের কলস ভরতে
॥
      
অনেক কালের কান্নাহাসির ছায়া
       ধরুক সাঁঝের রঙিন মেঘের মায়া
।
আজকে না হয় একটি বেলা    ছাড়ব মাটির মেঘের খেলা,
     গানের দেশে যাব উড়ে সুরের দেহ ধরতে
॥