বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে
পাঠ ও পাঠভেদ:

হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে,   কণ্ঠে শুখাওল মালা।
বিরহবিষে দহি বহি গল রয়নী,   
নহি নহি আওল কালা॥
বুঝনু বুঝনু, সখি, বিফল বিফল সব
, বিফল এ পীরিতি লেহা—
বিফল রে এ মঝু জীবন যৌবন
,   বিফল রে এ মঝু দেহা॥
চল সখি গৃহ চল, মুঞ্চ 
নয়নজল—  চল সখি, চল গৃহকাজে।
মালতিমালা রাখহ 
বালা, —    ছি ছি সখি, মরু মরু লাজে।
সখি লো, দারুণ 
আধিভরাতুর   এ তরুণ যৌবন মোর।
সখি লো, দারুণ প্রণয়হলাহল জীবন করল অঘোর
॥

তৃষিত প্রাণ মম দিবসযামিনী   শ্যামক দরশন আশে।
আকুল জীবন থেহ ন মানে
,   অহরহ জ্বলত হুতাশে।

     সজনি, সত্য কহি তোয়,   
খোয়ব কব হম শ্যামক প্রেম   
সদা ডর লাগয় মোয়॥   
হিয়ে হিয়ে অব রাখত মাধব
,   সো দিন আসব সখি রে—
বাত ন বোলবে, বদন ন 
হেরবে,  মরিব হলাহল ভখি রে।
ঐস বৃথা ভয় না কর 
বালা,   ভানু নিবেদয় চরণে—
সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি
, নাহি টুটে জীবনমরণে॥