নবতাল

 

এটি রবীন্দ্রনাথের প্রবর্তিত ছন্দ। ৯ মাত্রা বিশিষ্ট এই বিষমপদী তালের চলন ধ্রুপদাঙ্গধর্মী। তালটিতে ৪টি বিভাজন রয়েছে, কোনো ফাঁক নেই।

 

স্বরবিতান (রবীন্দ্র-সঙ্গিতের স্বরলিপি-সম্বলিত গ্রন্থমালা) চতুর্থ খণ্ডের ৩৪ পৃষ্ঠার পাদটীকায় এই তালটি সম্পর্কে লিখিত হয়েছে― ইহাও রবীন্দ্রসংগীতে ব্যবহৃত একটি নূতন তাল। এই তালে নয়টি মাত্রা

আছে, এ জন্য ইহার নাম নবতাল'। ইহার ঠেকা মৃদঙ্গবাদকগণের ইচ্ছাধীন। দৃষ্টান্তস্বরূপ একটি ঠকা,  যথা―

 

+                       

১

       ২

 

   ৩     ৪

 

ধা

দেন্

তা

।

তেটে

কতা

।

গদি

ঘেনে

।

ধাগে

তেটে

১

২

৩

 

 ৪

৫

 

৬

৭

 

 ৮

৯

 

এই তালে রচিত রবীন্দ্র-সঙ্গিতের সংখ্যা মাট ২টি। গান দুটি হলো-

১.  নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা

২.  প্রেমে প্রাণে গানে গন্ধে


সূত্র

তবলা শিক্ষা। বি. বটব্যাল।