ব্যর্থ বৈঠা বাইলাম রেপর্যায়
ও কাঙাল ফকিরের ঘাটে নাও নাই রে॥
এক দাঁড়ে না বাইও রে, দুই দাঁড়ে না বাইও
পঞ্চ দাঁড়ে বাইও নাও, নিলক্ষীয়ার চরে রে
ও কাঙাল ফকিরের ঘাটে নাও নাই রে॥
নৌকা দিল, বৈঠা দিল আরো দিল মাঝি
নদীরও তরঙ্গ দেইখ্যা পলাইল মোর মাঝি রে
ও কাঙাল ফকিরের ঘাটে নাও নাই রে॥
অধীন শেখ ভানু কান্দে, নদীর কোলে বইয়া
পার হইমু পার হইমু কইরা, দিন তো গেল গইয়া রে
ও কাঙাল ফকিরের ঘাটে নাও নাই রে॥
তথ্যসূত্র