বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনামঃ বিদেশির সঙ্গে মহব্বত করিও না
গান সংখ্যাঃ ৬০
বিদেশির সঙ্গে মহব্বত করিও না
ও মন অন্তরে লাগিবে হীরার ধার রে॥
খাও রে কাগা, খাও রে সারস
হাড্যি চুনি চুনি করিয়া যাইও রে
দুই চক্ষু বান্ধিয়া যাইও মুর্শিদ ধনের চরণ দেখিবা রে
ও মন রে, মানুষের কথায় কি যায় মানুষ ধরা॥
ওরে কাগা নেও রে পত্র, নিয়া দিও ভিনদেশীর হাতে
দুঃখিনীর দুঃখ কহিও প্রাণবন্ধে রে আগে
ও মন রে, মানুষের কথায় কি যায় মানুষ ধরা॥
পর্যায়
তথ্যসূত্র
- ১. বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৭৬