শেখ ভানুর মৃত্যুচিন্তা পর্যায়ের গানসমূহের সারমর্ম

শেখ ভানুর গানে নানাভাবে মৃত্যুচিন্তা উপস্থাপিত হয়েছে। এই গানগুলোতে রয়েছে অসমাপ্ত কাজের জন্য আক্ষেপ। ইহজাগতিক মোহমায়ায় আচ্ছন্ন হয়ে তিনি পরকালের প্রস্ততি নিতে পারেননি।

মানুষ সারাজীবন বিষয়-আশয়ের ভাবনায় মোহমায়ায় আচ্ছন্ন হয়ে থাকে। পরকালের কথা না ভেবে ভোগ-বিলাসে জীবনযাপন করে। অথচ যখন মৃত্যুর দূত আসবে, তখন মৃত্যর কবল থেকে লুকানোর কোনো জায়গা থাকবে না। পার্থিব লোভ লালসায় মানুষ জীবনভর যত পাপ করে, তা সবই কলঙ্ক হয়ে তার সাথে বিরাজ করে। এই কলঙ্কই তার সাথে যাবে। পার্থিব বিলাসোপকরণ, প্রেমাস্পদ, পাণ্ডিত্য, খ্যাতি, কিছুই সঙ্গে যাবে নামৃত্যুর কবল থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। পয়গাম্বর, রাজা, বাদশাহ, ওলি-আউলিয়া যাঁরা ছিলেন, তাঁদের সকলকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। এটাই নিয়তি। 


তথ্যসূত্র