বিষয়: শেখ ভানু রচিত গান
গান সংখ্যা: ৫৩
দ্যুতি গো আমার ভক্তি চিত্তে প্রেম রসে না হইল শৃংগার
কুঞ্জে তালা না গেল খোলা না হইল বিহার
বন্ধু বিনে অঙ্গ আমার অসার দ্যুতি গো আমার॥
দ্যুতি গো আমার ঘরের মধ্যেতে ঘর তুলিয়ে
দুয়ার ফটিকের অট্টালিকা তাম্বু ভেলুয়ার॥
অষ্ট চল্লিশ তাতে কোটারি গোলজার মেঘ না দিতে
বন্ধ তালা ছুরানী কলেমার॥
দ্যুতি গো আমার ফটিকের ও দালানেতে ফটিকেরও ঝাড়
দক্ষিণে বরজখ মৌলার তজ্জলী বাহার॥
ডাইনে থাকে বামে খেলে কোটারী গোলজার
প্রেমিকের সঙ্গে মিশে চান্দেরই প্রসার॥
দ্যুতি গো আমার নিকুঞ্জ মন্দিরে ঘর বন্ধ তালা তার
রাজ দুয়ারে সর্প রাজে ছাড়ে হুংকার
এক একটা ফটকা মারে মস্তকে তাহার॥
খুলবে তালা দেখবে রূপ বিজলি সমাচার
দ্যুতি গো আমার অধম শেখ ভানু বলে জ্বলে বারেবার
প্রেমানলে অঙ্গ জ্বইলে হইলাম ছারখার
কলির যোগে দর্শনেতে করিও উদ্ধার॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৬৯