বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৯৯
হাটের গোলমালে গিয়াছি ভুলে, কিছু না পড়ে মনে।
কি কিনতে বইলা ছিল কে জানে
ভবের বাজারেতে পাঠায় যে জনে,
একটি বস্তুর পাঁচটি নাম বিকায় কোনখানে,
ও তারে নিয়া যাব দেখাইবারে, আরে দেখিয়া তুষ্ট হবে সেই জন॥
কানা-বেগুন খরিদ করিও না,
কাটতে-সারতে সকলই যাবে, বস্ত রইবে না
ও তারে নিয়া যারে দেখাইবে রে, গোমড়া হইবে সেই জনা॥
অধীন শেখ ভানু বলে, ভবের বাজার ভেঙে গেলে, কি হবে উপায়॥
হারাইলে ধন মিলবে না, মন রে আরে ভাঙলে মাথা পাষাণে॥
পর্যায়
তথ্যসূত্র