বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ১০০
হেরি-মাত্র প্রাণটি নিল মুই জানি আর সে জানে
ঐ বনে কি হেরিলাম গো আসিয়া ফুলবনে॥
কি রূপ হেরিলাম সই গো হইয়া অজ্ঞান,
একটি ফুলের বাগান হু হু হু॥
কোটি কোটি ফুল ফুটাইছে ভ্রমর আইসা গোপনে
একটি ফুলের চারটি রঙ সিয়া সফেদ লাল আর তাতে
একটি জরদ মিছাল হু হু হু॥
এ ফুল ধরতে গেলে না দেয় ধরা, বাহিরে যায় আপনে
এই বাগানের অলি যদি ধরতে পারো মন
তোমার তবে সাফল্যের এ জীবন হু হু হু॥
সত্য যারা ইশকে মরা, ধরছে ভ্রমর সাধনে
ভানু বলে মন ভুলা তোর দুঃখের কপাল
দুঃখ রইল তোরই চিরকাল হু হু হু॥
স্বপনে যেমন মানিক পাইয়া হারাইলাম জাগরণে
ঐ  বনে কি হেরিলাম গো আসিয়া ফুল বনে॥
পর্যায়

তথ্যসূত্র