বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনামঃ হইল না হইল না মনোবাঞ্ছা পূর্ণ হইল না রে
গান সংখ্যাঃ ৯৮
হইল না হইল না মনোবাঞ্ছা পূর্ণ হইল না রে
দেখিলাম ভ্রমণ করি কোন স্থানে পাই না তারে॥
কদম্বেরই তলে আসি কেবা জানি বাজায় বাঁশি
মন-লয় দেইখা আসি, কাল ননদী দেয় না মোরে॥
বাজে হাউসের বাঁশি, কানায় কানায় কারিগরি
আহা আহা মরি মরি, দেখলে না মন পির ধরি॥
পির দিবেন মহামন্ত্র, ঐ গুণে চিনবে যন্ত্র
লাগবে না আর তন্ত্র-মন্ত্র, হাইল-ঘরে মিলবে তারে॥
হাউসের বেচা কিনা “হিরা-লাল, পান্না-সোনা'
যে পাইল সে হইল দোনা, ডুব দিয়াছে প্রেম সাগরে॥
ভানু বলে প্রেমিক যারা তার হাতে সে পড়বে ধরা
কাঙালের মাণিক্যে ভরা পাইলে দুঃখ যাবে দূরে॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ১১৭