বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৮১
যাইতে হবে পিঞ্জিরা ছাড়িয়া প্রাণ সুয়া রে
যাইতে হবে পিঞ্জিরা ছাড়িয়া॥
প্রাণ সুয়া রে, না করিলায় হিসাবের কাম, না লইলায় মৌলাজির নাম
ভুলিয়া রইলে খাইয়া দুধ-কলা॥
আজরাইল আসিলে রে পিঞ্জিরা ভাঙিব রে
ও তুই কোথায় লুকাইবে সেই বেলা॥
প্রাণ সুয়া রে, তোর লাগি কলঙ্কের ডালি, লইলাম মাথায় তুলি
শুনলাম তোর চান মুখের বুলি॥
আমারে পাঁকি দিয়া যাইবে তো ছাড়িয়া
পিঞ্জিরা পড়িয়া রইব খালি॥
প্রাণ সুয়া রে, স্ত্রী-পুত্র, মাতা-পিতা এই সব মমতায় গাঁথা
ভাইবা দেখি কেহ কারো নয়॥
হুঁশুম আসিলে রে তলবে যাইবে রে
ও ভবে মিছা রে তুই করিয়াছিস পরিচয়॥
প্রাণ সুয়া রে, অধীন শেখ ভানু বলে সুয়া পাখি উড়িয়া গেলে
পিঞ্জিরা পড়িয়া রইব খালি॥
ফুলের মধু ফুলে থাকিব রে
বসিয়া উড়িয়া যাইব অলি প্রাণ সুয়া রে॥
পর্যায়

তথ্যসূত্র