বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৮৬
লা-ইলাহা ইল্লাল্লা বলো রে সোনার ময়না,
আরে মন তুই ইল্লাল্লা বল।
ভুলিয়া রইয়াছি রে ময়না, পিঞ্জিরার ভিতর॥
শমনে বান্ধিয়া নিলে কেউ না হইব রে তোর
শমনে বান্ধিয়া নিব কবরের ভিতর॥
এক এক করটে যাইব হাজার বছর
কোরআনে কইছইন আল্লা হইব রে হাশর
সে দিন তৌলিয়া লইবা নেকি-বদি তোর॥
চড়িতে হইবে রে ময়না পুলের উপর
চুলের হাকাম, ক্ষুরের ধার না লইব তোর ভর॥
অধীন শেখ ভানু বলে, না রইও গাফিল
পিঞ্জিরা ভাঙিয়া ময়না, ধইরা নিবে আজরাইল॥
পর্যায়
তথ্যসূত্র