বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৮৭
লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে সোনার ময়না
লা ইলাহা ইল্লাল্লাহু জগতের ঘোষণা॥
কলিমা কলের জুরে আশিকে-মাশুক ধরে গো
হাওয়ার জোরে চরকি ঘোরে, হিলাইছে তসবি দানা
আপনি সাঁই গুণমণি, জাহির করিতে বানীগো
আদম সুরত সৃজন করে পুরাইতে মনবাসনা॥
আদমে সৃজন করি, হুঁশম করিল বারী গো
‘লা ফরক্তু হেজাবু মিনহা’ হাদিসে বর্ণনা
অধীন শেখ ভানু বলে, নামের হার ঝুলাইয়া গলে
জবানে আলস্যি ভাঙিয়া করো নামের জপনা
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ জগতের ঘোষণা॥
পর্যায়
তথ্যসূত্র