লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুলপর্যায়
এই কলিমা জপিলে যাইব মনের যত গণ্ডগোল।
আল্লাহ বিনে কেউ নাই সর্ব শক্তির মূল
নিজ গুণে বানাইলা মোহাম্মদ রাসুল।
আগে আল্লাহ মনেপ্রাণে করো হে কবুল।
তা অইলে পাইবে তুমি একুল-সেকুল।
অধীন শেখ ভানু বলে, মনে যত গণ্ডগোল
যার লাগি ভুলিয়াছি আল্লাহ ও রাসুল।