বিষয়: শেখ ভানু রচিত গান
গান সংখ্যা: ৮৫
লা ইলাহা ইলাল্লাহু বল রে সোনার ময়না
মন তুই লা ইলাহ ইল্লাল্লাহু বল॥
লা ইলাহ যার গাছের গোড়ি
ইল্লাল্লাহ তার মূল
গাছের গোড়ায় পাতায় বলে
ঐ আল্লাহ রাসুল
মন তুই লা ইলাহ ইল্লাল্লাহু বল॥
নি চিস্তায় বইসাছো মন রে
দরুণ পিঞ্জিরার ভিতর
শমনে বধিয়া নিব
কে হইবে তোর আপন রে
ও মন লা ইলাহ ইল্লাল্লাহু বল॥
অধীন শেখ ভানু বলে
বেইল থাকতে নেনা ছবক
ছাইড়া দে কাল ননদীর ছল
ও মন লা ইলাহ ইল্লাল্লাহু বল॥
পর্যায়
তথ্যসূত্র