বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনাম: মাবুদ রহিম রহমান রোজায় সাবুদ রাখো
গান সংখ্যা: ৭৮
মাবুদ রহিম রহমান রোজায় সাবুদ রাখো
না করো নাদান॥
রোজা ধন, রোজা দৌলত, রোজ শান্‌ মান্‌
রোজায় দৌলত মিলবে হুর গেলমান॥
রোজার দৌলত শফা, কবর, হাশর, মিজান
রোজায় তরাইয়া লইব তামাম নিদান॥
রোজার বরকতে মিলব হাশরের তরান
রোজাতে সাবুদ রাখো, নিদানে আমান॥
অধীন শেখ ভানু বলে, মাবুদ রহমান
সব ঠাঁই পানা মাংগি, যথায় নিদান॥
পর্যায়
তথ্যসূত্র