বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৭৭
মানুষের কথায় কি যায় মানুষ ধরা
ও মন রে, মানুষের কথায় কি যায় মানুষ ধরা॥
আগে তত্ত্ব জানিয়া মত্ত হও, বেহুঁশ হইও না কখনও
রিপু দমন করছে যারা, মরদুমের চরণ পাইছে তারা
ও মন রে, মানুষের কথায় কি যায় মানুষ ধরা॥
সাপিনী-কামিনী ফুল হইয়া থাকো মরা
মুর্শিদের চরণ পাইলে ঠিক, ষোল আনা হবে সারা
ও মন রে, মানুষের কথায় কি যায় মানুষ ধরা॥
অধীন শেখ ভানু বলে, কামিনী সাগরে ডুবছে যারা
ছাড়ো সঙ্গ করো ভঙ্গ, কামসাগরে খেলছ যারা
ধরতে পাবে অধর মানুষ, শেষে সে দিবে ধরা
ও মন রে, মানুষের কথায় কি যায় মানুষ ধরা॥
পর্যায়

তথ্যসূত্র