বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৭৬
মাটির বাসন ভাঙিয়া যাইব হইব রে চূর্ণচুর
বুঝো নি রে মন তোমার পলকে জীবন, হাওয়ার উপর জুর॥
মনা ভাই, ছাড়ো অহংকার পুত্র-পরিবার, কেহ নাই সঙ্গে কার
ওরে দুই চক্ষু মুজিয়া দেখো হকলতাই অন্ধকার॥
হইলে ফানা যাইবে জানা, যাইতে হবে গোরের তল
আসলে শমন করবে দমন, বান্দিয়া নিব নিঝুমপুর॥
সময় থাকতে ভাবো নিরঞ্জন, পুঞ্জি লও হাতে বেলা নাইরে দূর
সময় নাই সময় নাই রে আসলে ঝটকা, ভাঙবে মটকা
কেবা আটকে রাখবে তোর॥
ভানু বলে ও মনা ভাই, বাসন থাকবে না রে আর
বুঝতে গেলে, বোঝা অতি নয় তো গুরুতর।
পিরের চরণ ধইরে বুঝো এর মাহিত্য্যের মূর
মাটির বাসন ভাঙিয়া যাইব হইব রে চূর্ণচুর॥
পর্যায়
তথ্যসূত্র