বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৭৫
মাটির গড়া হাওয়ায় ভরা অগ্নি জ্বলে এক সমান
কি আশ্চর্য কুদরতের গান॥
আউয়ালে আসিলা আল্লাহ, দুয়ামে রাসুল আল্লাহ গো
হে বান্দা পেহেলে, এই চাইয়ে করো পাছান
কি আশ্চর্য কুদরতের গান॥
অষ্ট কোঠা, বার বুরুজ তাতে ঘুরে চন্দ্র সুরুজ
হাওয়ার জুরে চরখি ঘুরে রাহু গ্রাসে চাঁদ
কাপ কলেতে কুঞ্জি মেরে টানছে নাছুতে ধরে গো
চতুরকলে আপনা বলে আল্লাহু নামে বাখান
কি আশ্চর্য কুদরতের গান॥
মধ্যে যারা এশকে মরা ঐ স্থানে করে ধ্যান
মকদ্দস কুদরতি কলে শূন্যতে পাথর ঝুলে
ভাইবা দিলে ভানু বলে, ঐ খানে হবে মিজান
কি আশ্চর্য কুদরতের গান॥
পর্যায়
তথ্যসূত্র