বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৬৭
মন আমার ভুইলা রইলে বিদেশে আসিয়া
ও তর ভবের খেলা হলে ভঙ্গ, কোথায় রবে গিয়া রে॥
ও তুই কোথায় ছিলে কেন আইলে কি ধন আইলে লইয়া
ও তর এসব কথা হয় না কি মনে রে
কামিনী যে রাখছে তরে ভুলাইয়া॥
বিদেশেতে যাও যদি রে মন, স্ত্রীপুত্র থুইয়া
ওরে দিবানিশি ঐসব জ্বালায়
মন উঠবে রে রইয়া রইয়া
যে ধন নিয়া আইলা ভবে তারে পাশরিয়া
ও তুই মহাজনরে ভয় করিস না কেন
ও মন তার আমানতদার হইয়া॥
অধীন শেখ ভানু বলে, মনেতে ভাবিয়া
ও তুই খালি হাতে যাইতে হবে রে
ও মন আমানতদার হইয়া রে॥
পর্যায় টীকা তথ্যসূত্র
১. বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৮৩
২. ফরহঙ্গ-এ-জাদীদ,জানুয়ারী ১৯৯৮,রশিদিয়া লাইব্রেরী,৪/৫ চক সার্কুলার রোড,ঢাকা-১২১১।পৃষ্ঠা:৪৬৩
৩. ফার্সী-বাংলা-ইংরেজী অভিধান,আলী আভারসাজী,মার্চ ১৯৯৮,ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্র,ঢাকা।পৃষ্ঠা:৬১
৪.
৫.
৬.
৭.
৮.
৯.