বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৬৯
মন ঢেঁকি বাও রে, না করিলায় হুঁশ
এই দম বিফলে যায়, যেমন যার তুষ
ও মন ঢেঁকি বাও রে॥
ঢেঁকি বাও ঢেঁকি বাও এই তনের ভিতর
পাঁছআনে বাইলে ঢেঁকি তরিবায় হাশর।
আকাঠা কাষ্ঠের ঢেঁকি, ভিতের ভরা রুহু
উঠতে বলে সুবহান আল্লাহ, পড়তে বলে হুঁ॥
অধীন শেখ ভানু বলে, মুই অধীন অধম
বে-কলেমা ছাইড় না বান্দা, থাকিতে আপন দম॥
পর্যায়
তথ্যসূত্র