বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৬৮
মন কই যাও রে কে নিল ধরিয়া
সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া
ওমন কই যাও রে॥
যাইও না যাইও না মন রে নিষ্ঠুর হইয়া
তোর মা জননী কানবে, পিঞ্জিরার পানে চাইয়া রে
ও মন কই যাও রে॥
সোনার কটরা রইল খাইতায় বইয়া দানা
পালঙ্গে পইড়া রইল তোর ফুলেরই বিছানা
ও মন কই যাও রে॥
সুন্দরী রমণী রইল আরো আত্মীয় বন্ধুগণ
কার ঠাই সপিয়া গেলায় রাজ্য সিংহাসন
ও মন কই যাও রে॥
পুত্র হইল সুপণ্ডিত, তোর ভ্রাতা গুণবান
তোর লাগি কান্দিয়া কান্দিয়া গলাইব পাষাণ
অধীন শেখ ভানু বলে আফসোস হাজার
খালি হাতে যাইতে হবে ছাড়িয়া সংসার
ও মন কই যাও রে॥
পর্যায়
তথ্যসূত্র