বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৭৩
মন রে দিন তো গইয়া যায়,
ডুব দে ডুব দে রে মন দিল দরিয়ায়॥
মন রে, দিল দরিয়ায় চৌদ্দ বাঁকে
আছে রে মন একখান দ্বার।
ওরে যে ডুবিল সে পাইল মুর্শিদেরও দিদার॥
দিল দরিয়ায় চারি টিলা, সদায় উজান বয়
মুর্শিদ ভজিলে ভেদ পাইবে নিশ্চয়॥
অধীন শেখ ভানু বলে, ডুবলে না রে মন
ডুবিলে পাইতে পারো অমূল্য রতন॥
পর্যায় তথ্যসূত্র