বিষয়: শেখ ভানু রচিত গান
গান সংখ্যা: ৭১
মন তোর কাল কাটিল, কল করাতে
পড়বে রে মন শমনের হাতে॥
কল করাতে তিনজন ধরা
হইতাছে তার তক্তা ফাড়া
ওরে মন ভুলে করাতে গুঁড়া উড়িতেছে হাওয়ার সাথে
পড়বে রে মন শমনের হাতে॥
কল করাতে এমনি ধ্বনি
শব্দ হয় তার ছনছনি
তিন তারেতে টানাটানি মিশিয়া রিপুর সাথে
পড়বে রে মন শমনের হাতে॥
কহে অধীন শেখ ভানু, কিড়ায় খাইব তর সোনার তনু
ধরলে না তুই মনের মানু, ভুইলা রইলে রিপুর সাথে
পড়বে রে মন শমনের হাতে॥
পর্যায়

তথ্যসূত্র