বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৭২
মন তোর সুখের রাজ্য কইরে ত্যাজ্য
যাইতে হবে আন্ধইর ঘরে।
মন তোর পঞ্চকামে বন্ধের নাম ভুইল নারে
মন তোর মুজলে নয়ন লুইট্যা-মাইরা খাইব পড়ে
যাইতে হবে আন্ধইর ঘরে॥
তোর স্ত্রী-পুত্র হইয়া শত্রু অঙ্গের বসন রাখবে কাইরে
দেখো না রে মন শাহ সেকান্দর বাদশা নামধার
নামজারি যার এ সংসারে
আবার সে ছাইড়ে তক্ত, গেল ফক্ত
কি নিল তার হাতে কইরে
যাইতে হবে অন্ধকার ঘরে॥
দেখো না রে মন আইলে খালি, যাইবে হাত খালি কইরে
ভাইবা শেখ ভানু বলে, শমন আইলে
কান্দবে রে তুই ধূলায় পইড়ে॥
পর্যায়
তথ্যসূত্র