বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনামঃ মনের মানুষ খুঁইজ্যা বেড়াই
গান সংখ্যাঃ ৭৪
মনের মানুষ খুঁইজ্যা বেড়াই না পাইলাম অন্বেষণ
সেই জ্বালায় বাঁচে না মোর জীবন॥
ধন দিলাম, প্রাণ দিলাম, দিলাম এ রূপ-যৌবন
মন রে, তবুও না পাইলাম অন্বেষণ॥
আমি তোর প্রেমের ভিখারী, ও বন্ধু সইলাম কত জ্বালাতন
না পাইলাম বন্ধের দেখা সদায় জ্বলে সেই অনল
আমার মনের আশা, না জানি পুরাবে কখন
এই জ্বালায় বাঁচে না মোর জীবন
তবুও না পাইলাম অন্বেষণ॥
অধীন শেখ ভানু বলে বৃথা গেল এ জীবন
বন্ধের আশায় আশায় দিন কাটাইলাম
কখন জানি আয় সমন
এই জ্বালায় বাঁচে না মোর জীবন
মন রে, তবুও না পাইলাম অন্বেষণ॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৯২