বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনামঃ মৌলার তারিফ কি কইমু ইমানওয়ালা
গান সংখ্যাঃ ৮০
মৌলার তারিফ কি কইমু ইমানওয়ালা
ত্রিভুবনে জোড়া নাহি যার,
জোড়া নাহি যার কথা বলিবার॥
ও মনরে, ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ যখন কহিলেন মৌলা
সেই অবধি রাসুলুল্লাহ হইলেন তাহার ইয়ার
জোড়া নাহি যার কথা বলিবার॥
মন রে, কেবা আল্লাহ, কেবা নবি, শিখাইলেন পির সবই
আরে কি কহিব কুদরতের কথা, বল্যা শেষ হয় না আর
জোড়া নাহি যার কথা বলিবার॥
মন রে, যাহা আমার জানার ছিল, পির সবই জানাইয়া দিল
সেই অবধি চক্ষু চাইল দেখিতে তাঁহার দিদার
জোড়া নাহি যার কথা বলিবার॥
অধীন শেখ ভানু কয়, মুই বড়ো গোহানগার
হর হামেশা মাঙ্গে কেবল মৌলাজির দিদার
জোড়া নাহি যার কথা বলিবার॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা:
৯৮