বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৭৯
মুখেতে মাখন মাখা অন্তরে গরল ছাই
এমন ঈমানের কার্য নাই।
সাধু ভাই, চৌদিকেতে দিয়া বেড়া
ক্ষেতে বুনলে শস্য লাই॥
আপনা দোষে নাশ করিলে
ছাড়িয়া দিয়া ছয়টি গাই॥
সাধু ভাই, রোজা রাখো নমাজ পড়ো
তাদিল আরকান ঠিক রাখা চাই॥
মণিপুর লুটিয়া নিবে,
না জানলে দীনের লড়াই॥
সাধু ভাই, অধীন শেখ ভানু বলে
মিছা ভবের আশা নাই
গুরুর পদে রাখলে মতি
অবশ্য তরাবে সাঁই॥
পর্যায়

তথ্যসূত্র