বিষয়: শেখ ভানু রচিত গান
গান সংখ্যা: ৫৪
নিশীথে যাইও ফুলবনে রে ভ্রমরা,
নিশীথে যাইও ফুলবনে॥
নয় দরজা করি বন্ধ লইও ফুলের গন্ধ
অন্তরে জপিও বন্ধের নাম রে ভ্রমরা
নিশীথে যাইও ফুলবনে রে ভ্রমরা॥
জ্বালাইয়া দিলের বাত্তি, ফুটিবে ফুল নানা জাতি
কত রঙ্গে ধরবে ফুলে কলি রে ভ্রমরা॥
ডাল পাতা বৃক্ষ নাই, এমন ফুল ফুটাইছে সাঁই
ভাবুক ছাড়া বুঝবে না পণ্ডিতে রে ভ্রমরা॥
অধীন শেখ ভানু বলে, ঢেউ খেলাইও আপন দিলে
পদ্ম যেমন ভাসে গঙ্গার জলেরে ভ্রমরা
নিশীথে যাইও ফুলবনে॥
পর্যায়
তথ্যসূত্র