আরজ
বানান বিশ্লেষণ: আ+র্+অ+জ্+অ
উচ্চারণ: a.roz (আ.রোজ্)
শব্দ উৎস: আরবি আরদ
(عرض)>বাংলা আরজ
পদ: বিশেষ্য
অর্থ: বিনীত আবেদন
তোরা এচা কহি আমি মাটির বয়ান...
অধীন ভানু আরজ করি মুমিনের সভায় [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪৬]

আরজ হ্যায় খেদমতে পাকছে, আয় আরবী ও মাক্কি [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-১৭২]

মুর্শেদ, আরজ আমার [মাওলানা তোতা মিয়া ফকীর] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-২৩০]

গড়িতে আদমতন, আপে সাঁই নিরঞ্জন...
একা থাকিতে নারে, আদমে আরজ করে [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৭৯]

আল্লা আল্লা বল ভাই যত মোসলমান...
সকল জনাবে আমি আরজ জানাই [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৭৬]

রজবের সাতাইশ রাতে আরশ হতে ফেরেস্তায়...
পাথরে আরজ করে ওগো দয়াল নবীজী [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-৩৮৬]

মনের মানুষ চিনলাম নারে...
আরজ আমার সাধুর হাটে মানুষ হয়ে মানুষ কাটে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৪৬৩]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-৪৯৯]

তথ্যসূত্র: