বাদ
বানান বিশ্লেষণ: ব্+আ+দ্+অ
উচ্চারণ: bad (বাদ্)
শব্দ উৎস: ফার্সি বাদ্ (بعد)>বাংলা বাদ
পদ: সমুচ্চয়ী অব্যয়
অর্থ:

১.  

২. পদ: বিশেষ্য।
সমার্থক শব্দাবলি: ছাড়,
বিয়োগ, বিযুক্ত, ত্যাগ

তার চার সন্তান চার সন্ততি গণনা এই হলো সৃষ্টির বাসনা।
তিন বিবি হয় সৈয়দেনা এগারোটি বাদ পড়ে রয় ॥
[অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা প্রকাশনী। পৃষ্ঠা: ১৪৭]

সে তো করেছে সেজদা স্বর্গ মর্ত্য পাতাল জোড়া।
কোনখানে বাদ রাখলো এবার দেখনা তোরা॥
[অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা প্রকাশনী। পৃষ্ঠা: ৩২৬]

বেদেন বিধি বাদ করে, অনুমান দিয়া ছেড়ে
বর্তমান বিধি করে কর গুরুর সাধনা।
[খালেক দেওয়ানের ভাবের গান, দেওয়ান আব্দুল খালেক মিয়া, বাউল কথা প্রকাশ , ১৩নং ফরাশগঞ্জ, ঢাকা-১১০০, প্রকাশকাল ২০১২ খ্রীস্টাব্দ। পৃষ্ঠা:২১৫]

খ) সত্তর হাজার বৎসরেতে রাখিল চাইর শূন্য বাদ
অবশিষ্ট সাত হইতে হইল সপ্ত দিন আর রাত॥
[খালেক দেওয়ানের ভাবের গান, দেওয়ান আব্দুল খালেক মিয়া, বাউল কথা প্রকাশ , ১৩নং ফরাশগঞ্জ, ঢাকা-১১০০, প্রকাশকাল ২০১২ খ্রীস্টাব্দ। পৃষ্ঠা:৫৯]

৩. পদ: বিশেষ্য
অর্থ: তরক
সমার্থক শব্দাবলি: তরক বাদপ্রতিবাদ, বাদবিতণ্ডা,
বাধা, বিবাদ, বিঘ্ন, শত্রুতা, বৈরিতা

ক) পুতুলে পুতুলে বাদ ঘটল ভবে বিষম প্রমাদ।
আপন অস্ত্রে আপনি মরে, মরায় মরায় খেলা করে॥
[দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা, তৃতীয় সংস্করণ ১৪১২ বঙ্গাব্দ। পৃষ্ঠা:৭৮]

খ) শরীয়তে মারেফতে লাগলো রে বিষম বাদ।
ওরে দুই দলে ঝগড়া করে, কেউর না মিটে মনের সাধ॥
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, ফেব্রুয়ারী ২০১৪, মাতৃভূমি প্রকাশনী, ১১/১ ইসলামী টাওয়ার দ্বিতীয় তলা, বাংলাবাজার, ঢাকা ১১০০: পৃষ্ঠা ১২৪]

গ) বিবাদ ঘটিলে পঞ্চাইতের বলে।
গরীব কাঙালে বিচার পাইতাম॥
[শাহ আবদুল করিম রচনাসমগ্র,খান বাহাদুর এহিয়া ওয়াক‌্ফ এস্টেট সিলেট;মে ২০০৯,উৎস প্রকাশন,১২৭ আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা। পৃষ্ঠা:২১১]

ঘ) প্রভু হে পরম আহলাদ, সহিতে নারি ব্যাঘাত
পূরণ করো সাধ, বাদ বিবাদ মোচনে।
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, বিংশতিতম সংস্করণ ৮ জুলাই ২০০৬ খ্রিষ্টাব্দ, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া : পৃষ্ঠা ১২৬]

৪. পদ: বিশেষ্য।
সমার্থক শব্দাবলি: ঝগড়া, কলহ

৫. শব্দ বিশ্লেষণ: বদ +ই (নিচ)+ অ (অন্)
অর্থ: যা বলা হয়
সমার্থক শব্দাবলি:
বাক্য, উক্তি, বিতর্ক, প্রবাদ
৬. মতবাদ
সামার্থক শব্দ: সাম্যবাদ, সাম্রাজ্যবাদ

 
তথ্যসূত্র: