বাহাদুর
বানান বিশ্লেষণ: ব্+আ+হ্+আ+দ্+উ+র্+অ
উচ্চারণ: ba.ha.dur (বা.হা.দুর)
শব্দ উৎস: ফার্সি>বাংলা
পদ: বিশেষণ
অর্থ: কৃতি, অসাধ্যসাধনকারী
সমার্থক শব্দাবলী: কুশলী, বীরপুরুষ, প্রশংসা পাওয়ার যোগ্য, দুঃসাহসী, নির্ভীক, কর্মপটু, দক্ষ, নিপুণ, পরাক্রমশালী, পৌরুষ বিশিষ্ট
তথ্যসূত্র:
- পারসীক অভিধান,শ্রী জয়গোপাল তর্কালঙ্কার,শ্রীরামপুরে মুদ্রিত,১২৪৫ বঙ্গাব্দ।পৃষ্ঠা:৫২
- সংসদ বাংলা অভিধান, দেবজ্যোতি দত্ত, সাহিত্য সংসদ, ৩২/এ আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা ৭০০০০৯, এপ্রিল ২০০২।পৃষ্ঠা:৪২৭
- ফার্সী-বাংলা-ইংরেজী অভিধান,আলী আভারসাজী,মার্চ ১৯৯৮,ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা।পৃষ্ঠা:১২৯
- ফরহঙ্গ-এ-জাদীদ,জানুয়ারী ১৯৯৮,রশিদিয়া লাইব্রেরী,৪/৫ চক সার্কুলার রোড,ঢাকা-১২১১।পৃষ্ঠা:১১২
- সরল বাঙ্গালা অভিধান,সুবলচন্দ্র মিত্র সংকলিত,৮ম সংস্করণ জুলাই ১৯৮৪, নিউ বেঙ্গল প্রেস প্রাইভেট লিঃ, ৬৮ কলেজ স্ট্রীট, কলিকাতা ৭০০০৭৩।পৃষ্ঠা:৯৪১
- বঙ্গীয় শব্দকোষ দ্বিতীয় খণ্ড, হরিচরণ বন্দ্যোপাধ্যায় সংকলিত, সপ্তম মুদ্রণ ২০০৮, সাহিত্য আকাদেমি,জীবন তারা, ২৩এ/৪৪এক্স, ডায়মণ্ড হারবার রোড, কলকাতা ৭০০০৫৩।পৃষ্ঠা:১৫১৯