বাইন
বানান বিশ্লেষণ: ব্+আ+ই+ন্+অ
উচ্চারণ: ba.in (বা.ইন)
শব্দ উৎস: ফার্সি বান (بان)>বাংলা বান>আঞ্চলিক বাইন
পদ: বিশেষ্য
অর্থ:
১. নৌকার তলায় তক্তাসমূহ জোড়া দেওয়ার জন্য যে খাঁজ কাটা হয়
আহারে জীবন গেল বইয়া নদীর পারে...
ও মন রে বাইন চুয়াইয়া উঠিবে নায়ে জল [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২২]

মালো মা, ঝিলো ঝি, বইন লো বইন, করলাম কি...
নদী করে কলকল বাইন চুয়াইয়া ওঠে জল [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ানের ভাবের গান, দেওয়ান আব্দুল খালেক মিয়া, বাউল কথা প্রকাশ। গান-৪২]
২. বপন করা (চাষাবাদের ক্ষেত্রে)
ইলিশামাছ কি বিলে থাকে কাঠাল কি কিলাইলে পাকে...
ধান তুই বাইন করিলে শাইল ক্ষেতে আমন দিলে [রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, ১১ জগন্নাথ বাড়ি রোড, আগরতলা, ত্রিপুরা। গান-১৬]

সমার্থক শব্দাবলীঃ বান, রক্ষক, প্রহরী
তথ্যসূত্র