বাখান
বানান বিশ্লেষণ: ব্+আ+খ্+আ+ন্+অ
উচ্চারণ: ba.khan (বাখান্)
শব্দ উৎস: সংস্কৃত ব্যাখ্যান (व्याख्यान)>বাংলা বাখান
পদ: বিশেষ্য
অর্থ: বর্ণনা, আলোচনা
দয়াল নবিজি তুমি শফিউল উম্মত...
সবখানে বাখান তোমার, শুনি যত নচিহত [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৫০]
কে যেন আমার বুকে হানে বজ্রবান...
আলা কুল্লে শাইঈন কাদির তাহার বাখান [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-৮৫]
কেন দিন থাকিতে শাঁইর খাতায় সই পলো না...
শুভস্য শীঘ্রম বাণী শান্ত্রেতে আছে বাখানি [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-২৩৭]
ধন্য তুমি ধন্য! ভব-জলধি-তারণ, তুমি ব্রহ্ম...
তোমার মহিমা বাখানি রচিল কত ছন্দ, কত মন্ত্র, কত গান [জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর] [তথ্য]
[ব্রহ্মসঙ্গীত স্বরলিপি তৃতীয় খণ্ড, সাধারণ ব্রাহ্মসমাজ, পৌষ ১৩৯৮ বঙ্গাব্দ। গান-১১]
যেজন পদ্মহেম সরোবরে যায়...
বলবো কি তার গুণবাখানি করস্পর্শে পরশ হয় [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৮৮৪]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-৫৪২]
আদরেতে ভালবাসা, সঙ্গে লয়ে সঙ্গিনী...
হরষে সেবন কর, সে রসে সুধা বাখানি [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-১৭৫]
এত বড় নাম, নাহি বলিবারে পারে...
হরি ওহে, শোন এবে কাজের বাখান [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। গান-২৬২২]
অসময়ে শ্যাম বাঁশিতে দিলো টান...
শাশুড়ি মায় খাইলে পরে করিবা বাখান [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-৩০৩]
আঁধার শাখা উজল করি হরিত-পাতা-ঘোমটা পরি...
তোর সুরভীশ্বাস যায় না তোরে বাখানি [রবীন্দ্রনাথ ঠাকুর] [তথ্য]
[গীতবিতান, বিশ্বভারতী, কার্তিক ১৪১২, নাট্যগীতি। গান-১০]
সমার্থক শব্দাবলী: ব্যাখ্যান, অর্থবিবৃতি, প্রশংসাগীতি, বীরগাঁথা, গুণগান
তথ্যসূত্র
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৮৪৮